কলকাতা, শত কষ্ট ছাপিয়ে হাঁপালেও হাঁটছে।
সকালে কুড়ি পয়সা নিয়ে কাকুর সাথে কথার জিলিপি বুনে কাল আসবে বলে চলে গেল রিকশা ওয়ালা, খবরের কাগজে আটকে গেলেন মোড়ের কোনে আর এক খবর বাঙালি, বিহারী ছেলেটি গরম কচুরি দেবার সময়ে সরল ভাবে জানতে চাইল তরকারি না আলুর দম, কোনটা দেবে, মালপোয়া তে তার মোটকা স্বাদ, মুরগি তার খাঁচা পেড়িয়ে ডানা বার করে আরাম পেল।
পেটাই পরোটা বৌদি দিল জোর বকা ডিম গাড়িকে, পাশের দোকানে যুবকের চা গেল চলকে।
বাঘাযতীনে তখনও অবধি বাংলাই চলল, কেবল গলির এক পূজোয় বাজল মা শেরাওয়ালি সকাল সকাল, পাশেরটায় হেমন্ত।
For us who walk life with photons and frames and compositions....and creativity.



Comments
Post a Comment